ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

সব ক্ষেত্রেই অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশঃপররাষ্ট্রমন্ত্রী

ads

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সব ক্ষেত্রেই অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। এমনকি ক্রিকেট খেলা যাদের হাত ধরে এসেছে তাদেরও এখন ধরাশায়ী করে টিম বাংলাদেশ। শনিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কূটনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডি-ক্যাবের প্রীতি ক্রিকেট ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে চলছে, তার গতি কেউ আটকাতে পারবে না।


তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আমাদের অনেক সুখবর আসছে। এ বছর স্বল্প আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে পদার্পণ আমাদের জন্য বড় সুখবর।


প্রীতি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সর্বোচ্চ ৫২ রান করেন ওপেনার জিসান। জবাবে ১৩ ওভারে ১০৮ রানে অলআউট হয় ডি-ক্যাব পরিবার।

ads
ads
ads

Our Facebook Page